সব স্কিনকেয়ার ঠিকঠাক করেও ব্রণ, বাম্পস বা দাগ কমছে না?
এটা শুনতে কঠিন লাগলেও সত্যি অনেক সময় সমস্যাটা স্কিনে না, ভেতরে।

আমরা প্রতিদিন অনেককে দেখি ভালো ফেসওয়াশ, সিরাম, ট্রিটমেন্ট ব্যবহার করছেন,
কিন্তু ফল পাচ্ছেন না।
কারণ স্কিন একা কাজ করে না।
এটা শরীরের ভেতরের অবস্থার রিফ্লেকশন।

Wellness মানে শুধু বাইরে যত্ন না-
ভেতরের পুষ্টি ঠিক থাকাই আসল।

১. Protein না থাকলে স্কিন নিজেকে সারাতে পারে না

২. ব্রণ শুকানো, দাগ হালকা হওয়া, স্কিন রিপেয়ার সবকিছুর জন্য শরীরের কাঁচামাল লাগে। সেটা হলো protein।

রোজ খাবারে রাখুন:
ডিম, মাছ বা মুরগি, ডাল, ছোলা।
Protein কম হলে ব্রণ সারে দেরিতে, দাগ লেগেই থাকে।

৩. Healthy fat স্কিনের বন্ধু

অনেকে তেল এড়িয়ে চলেন।
কিন্তু সব তেল খারাপ না।

Omega-3 ফ্যাট স্কিনের inflammation কমায়,
আর স্কিনকে ভেতর থেকে হাইড্রেটেড রাখে।

খাবারে রাখুন:
সামুদ্রিক মাছ, তিসি বীজ, বাদাম।

৪. Vitamin ঘাটতি থাকলে দাগ আটকে যায়

অনেক সময় আমরা বাইরে যত্ন নেই,
কিন্তু ভেতরের ঘাটতি ধরতেই পারি না।

স্কিনের জন্য বিশেষ দরকার
Vitamin A, C, D আর Zinc।

সবসময় supplement নয়।
আগে খাবার থেকেই নেওয়ার চেষ্টা করুন।

৫. বেশি চিনি মানেই বেশি ব্রণ

চিনি রক্তে বাড়লেই inflammation বাড়ে।
তার ফল oily skin, clogged pore আর acne।

কেক, কোল্ড ড্রিংক, অতিরিক্ত মিষ্টি
স্কিনের জন্য নীরব ক্ষতি করে।

৬. Gut ঠিক না থাকলে স্কিনও ঠিক হয় না

ব্লোটিং, এসিডিটি, কোষ্ঠকাঠিন্য থাকলে
ব্রণ বারবার ফিরে আসবেই।

Gut ভালো রাখতে সাহায্য করে টক দই, ভাতের মাড়, fermented খাবার,
শাকসবজি, ওটস, কলা, চিয়া সিড আর পর্যাপ্ত পানি।

৭. পানি কম হলে স্কিন নিস্তেজ লাগে

চা বা কফি পানি নয়।
দিনে ২.৫–৩ লিটার পানি না খেলে
স্কিন কখনো ঠিকমতো হাইড্রেটেড দেখাবে না।

৮. হালকা মুভমেন্ট স্কিনের জন্যও দরকার

রোজ ২০–৩০ মিনিট হাঁটলেই,
হরমোন ব্যালান্স থাকে,
স্ট্রেস কমে,
রক্ত চলাচল ভালো হয়,
স্কিনে ন্যাচারাল glow আসে।

৯. রাত জাগা স্কিনের সবচেয়ে বড় শত্রু

রাত ১–২টায় ঘুমালে
কোনো স্কিনকেয়ার, কোনো ডায়েট কাজ করে না।

রাত ১০টা–২টার মধ্যেই
স্কিন নিজেকে সবচেয়ে বেশি রিপেয়ার করে।

একটা কথা মনে রাখুন:
Clear skin কোনো ম্যাজিক ক্রিম না।
এটা ধীরে ধীরে তৈরি হয়
সঠিক খাবার, নিয়মিত রুটিন আর নিজের যত্ন থেকে।

ভেতরটা ঠিক হলে,
স্কিন আপনাতেই ভালো দেখায়।