নিউরোপ্লাস্টিসিটি বলে, আমাদের মস্তিষ্ক কোনো কংক্রিটের দেয়াল নয়, এটি জীবন্ত, অভিযোজিত এবং পরিবেশনির্ভর। আমরা যে মানুষদের সাথে নিয়মিত মিশি, তাদের ভাষা, আবেগ, এমনকি দৃষ্টিভঙ্গিও ধীরে ধীরে আমাদের স্নায়ুতন্ত্রে imprint হয়ে যায়।
আপনি খেয়াল করলে দেখবেন, একজন ইতিবাচক মানুষের পাশে বসলে অকারণেই হালকা লাগে। আবার সবসময় অভিযোগ করে এমন কারও সাথে সময় কাটালে মন ভারী হয়ে যায়। সে সরাসরি কিছু না বললেও, তার ভেতরের আবেগ আপনার ভেতরে ছড়িয়ে পড়ে।
এটিই Social Contagion Effect, অর্থাৎ আবেগের সামাজিক সংক্রমণ।
এর জৈবিক ভিত্তি হলো মস্তিষ্কের Mirror Neuron System। আমরা যখন কারও মুখভঙ্গি, কণ্ঠস্বর বা শরীরী ভাষা দেখি, আমাদের brain সেটাকে শুধু পর্যবেক্ষণ করে না, সেটাকে ভেতরে নীরবে অনুকরণ করে। যেন অন্যের অভিজ্ঞতাকে নিজের স্নায়ুতে rehearsal করছে।
এই প্রক্রিয়ায় সক্রিয় হয়
Dopamine, যা আনন্দ ও অনুপ্রেরণার অনুভূতি তৈরি করে।
Oxytocin, যা বিশ্বাস, সংযোগ ও নিরাপত্তা বাড়ায়।
অর্থাৎ, আপনি কার সাথে সময় কাটাচ্ছেন, সেটি আপনার brain chemistry-র উপর সরাসরি প্রভাব ফেলছে। দীর্ঘমেয়াদে এটি আপনার baseline mood নির্ধারণ করে। আপনার স্নায়ুতন্ত্র শিখে নেয় এখানে নিরাপদ থাকা যায়, নাকি সবসময় সতর্ক থাকতে হবে।
এই কারণেই নেতিবাচক পরিবেশে সচেতন মানুষও ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়ে। আর সমর্থনমূলক পরিবেশে ভাঙা মানুষও ধীরে ধীরে স্থিরতা ফিরে পায়।
সুখ তাই একা অর্জনের বিষয় নয়, এটি সম্পর্কনির্ভর এবং সামাজিকভাবে নিয়ন্ত্রিত একটি নিউরোকেমিক্যাল অবস্থা।
নিজেকে বদলাতে চাইলে শুধু আত্মসমালোচনা নয়, পরিবেশ নির্বাচনও জরুরি। কারণ শেষ পর্যন্ত, আপনি শুধু সম্পর্ক তৈরি করেন না, আপনি এমন একটি বাস্তবতা তৈরি করেন যেখানে আপনার মস্তিষ্ক প্রতিদিন নতুন করে নিজেকে গড়ে তোলে।।
MediAura Wellness Centre - যেখানে মানসিক সুস্থতা ও বিজ্ঞান একসাথে কাজ করে।
নিজের ও প্রিয়জনের মানসিক স্বাস্থ্যের জন্য আজই যোগাযোগ করুন।
📌মেডিঅরা ওয়েলনেস সেন্টার, নাওয়াল হিল ক্রেস্ট, ২৪/৩৫(কাতালগঞ্জ বড় মসজিদের পাশে), পাঁচলাইশ, মুরাদপুর সংযোগ সড়ক চট্টগ্রাম।
☎️ যোগাযোগঃ 01339860717
#mentalhealth #physiotherapy #phycology
#mediaura