আমাদের দেশে যত রকমের শ্বাসকষ্টের রোগ আছে তার মধ্যে সিওপিডি (COPD) একটা অন্যতম।
আমরা সবাই জানি যে স্মোকিং এটার জন্য প্রধানত দায়ী। অনেকদিন ধরে যখন টানা স্মোকিং করা হয় তখনই কিন্তু শ্বাসনালীর একটা পরিবর্তন ঘটে এবং এ রোগটি হয়। এটাকে বলা হয় ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (Chronic Obstructive Pulmonary Disease)। এবং বয়স বাড়ার সাথে সাথে সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেস (Severe respiratory distress) অর্থাৎ অনেক বেশি শ্বাসকষ্ট হয়।
দেখা যাচ্ছে যে পাঁচ মিনিটও হাঁটতে পারে না অথবা দুই কদম সিঁড়িও বাইতে পারে না-এরকম অবস্থায় পৌঁছে যায় পেশেন্টরা এবং একিউট একজারবেশন অব সিওপিডি (Acute Exacerbation of COPD) নিয়ে অনেক সময় হসপিটালাইজড হতে হয়।
সেক্ষেত্রে আমাদের পরামর্শ থাকবে যে আপনি অবশ্যই আপনার লাইফস্টাইল চেঞ্জ করবেন, স্মোকিং এবং অ্যালকোহল প্রত্যাহার করবেন। এবং এ ধরনের একটা জটিল রোগ যেটা সিওপিডি, যেটা কখনোই ভালো হয় না এবং সবসময় অসুস্থতা থাকে-সে ধরনের রোগ থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করবেন।
আপনার সুস্থতার বিশ্বস্ত সঙ্গী।
আমাদের ওয়েবসাইট ভিজিট করুন : www.mediaura.com.bd