⚠️ গুরুত্বপূর্ণ সতর্কীকরণ
প্রিয় শুভানুধ্যায়ী,
সম্প্রতি আমাদের নজরে এসেছে যে "MediAura Wellness Centre"-এর নাম ব্যবহার করে কিছু মেডিসিন, পাউডার ও অন্যান্য স্বাস্থ্যপণ্য প্রচার বা বিক্রির চেষ্টা করা হচ্ছে।
আমরা স্পষ্টভাবে জানাতে চাই যে, MediAura Wellness Centre কোনো ধরনের মেডিসিন, পাউডার, সাপ্লিমেন্ট বা এ ধরনের কোনো প্রোডাক্ট উৎপাদন, বিক্রয় বা বাজারজাত করে না।
অতএব, MediAura Wellness Centre-এর নাম ব্যবহার করে কোথাও কোনো প্রোডাক্ট বিক্রি হতে দেখলে অনুগ্রহ করে জেনে রাখুন, সেটি আমাদের অফিসিয়াল প্রোডাক্ট নয় এবং এর সঙ্গে MediAura Wellness Centre-এর কোনো ধরনের সম্পৃক্ততা নেই।
আপনাদের নিরাপত্তা ও স্বার্থের কথা বিবেচনা করে অনুরোধ করছি-
আমাদের নাম ব্যবহার করে প্রচারিত কোনো প্রোডাক্ট কেনার আগে অবশ্যই যাচাই করুন।
বিভ্রান্তিকর কোনো বিজ্ঞাপন বা পণ্য চোখে পড়লে আমাদের অফিসিয়াল পেজ বা হেল্পলাইনে জানান।
আপনাদের আস্থা ও সহযোগিতাই আমাদের সবচেয়ে বড় শক্তি।
ধন্যবাদ।
-MediAura Wellness Centre