আমাদের মন খারাপ হলেই কি ডিপ্রেশনে ভুগছি?

বর্তমান সময়ে depression আর anxiety শব্দ দুটো আমাদের মুখে মুখে ফেরে। একটু বকাতে মন খারাপ হলে বা পরীক্ষায় খারাপ করলে আমরা বলে ফেলি, "আমি ডিপ্রেশনে আছি"। কিন্তু বাস্তবতা কি আসলে তাই?

অনেকেই এই দুটোকে গুলিয়ে ফেলি, তাই বোঝাতে গেলে বলতে পারি --

Depression: এটি কেবল মন খারাপ নয়; এটি একটি দীর্ঘস্থায়ী বিষণ্ণতা, যেখানে কোনো কিছুতেই আনন্দ পাওয়া যায় না এবং জীবন অর্থহীন মনে হয়।

Anxiety: এটি হলো কোনো কিছু নিয়ে অতিরিক্ত উদ্বেগ বা ভয়। ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা বা বুক ধড়ফড় করা এর লক্ষণ।

সব মন খারাপই ডিপ্রেশন নয়। মন খারাপ হলো সাময়িক একটি আবেগ, যা সময়ের সাথে ঠিক হয়ে যায়। কিন্তু ডিপ্রেশন আপনার স্বাভাবিক জীবনযাত্রাকে থামিয়ে দেয়।

বর্তমান সময়ে কেন বাড়ছে এই মানসিক অস্থিরতা?

১. সোশ্যাল মিডিয়া: অন্যের সাজানো জীবনের সাথে নিজের তুলনা করা।

২. অতিরিক্ত প্রতিযোগিতা: ক্যারিয়ার আর পড়াশোনার চাপে প্রতিনিয়ত নিজেকে প্রমাণ করার চেষ্টা।

৩. একাকীত্ব: মানুষের ভিড়েও আমরা দিনশেষে বড্ড একা হয়ে পড়ছি।

প্রতিকারের উপায় কি?

জীবন মানেই ভালো এবং খারাপ সময়ের সংমিশ্রণ। কিন্তু ডিপ্রেশনে আছি বলে জীবনকে থামিয়ে রাখা যাবে না। তাই আমরা যা করতে পারি--

কথা বলা: মনের কথা কারো সাথে শেয়ার করুন।

শৃঙ্খলাপূর্ণ জীবনযাপন: নিয়মিত ব্যায়াম এবং পর্যাপ্ত ঘুম মানসিক স্বাস্থ্য ভালো রাখে।

কাজ না থামানো: ছোট ছোট লক্ষ্য স্থির করুন এবং কাজে নিজেকে ব্যস্ত রাখুন। মনে রাখবেন, গতির নামই জীবন। অল্প কাজ কেই নিয়মিত করা।

পেশাদার সাহায্য: সমস্যা গভীর হলে অবশ্যই কাউন্সিলর বা সাইকিয়াট্রিস্টের পরামর্শ নিন।

আমাদের বুঝতে হবে যে ডিপ্রেশন কোনো ফ্যাশন নয়, এটি একটি রোগ। তাই শব্দগুলো ব্যবহারের আগে সচেতন হোন।এবং জীবনকে সুন্দর ও সুস্থ করে তোলার জন্য মানসিক ভাবে দ্বিধাদ্বন্ধ বাদ দিতে হবে।
#depression #anxiety #mentalhealth #mediaura #Chittagong