"ডাক্তার দেখিয়ে প্রেসক্রিপশন হাতে পেলাম, ব্যাস—চিকিৎসা কি এখানেই শেষ?"

চেম্বার থেকে বের হয়ে ওষুধ খাওয়া শুরু করলেই কি আমাদের দায়িত্ব শেষ হয়ে যায়? সত্যি বলতে, এখানেই আমাদের অজান্তেই কিছু অসচেতনতা রয়ে যায়। আজ ১৭ই সেপ্টেম্বর ‘বিশ্ব রোগী নিরাপত্তা দিবস’ (World Patient Safety Day)-এ আসুন এ বিষয়ে আরও সচেতন হই।

এই দিবসের মূল লক্ষ্য ও উদ্দেশ্যগুলো হলো—
* স্বাস্থ্যসেবায় রোগীর নিরাপত্তা নিয়ে বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধি করা।
* চিকিৎসায় ত্রুটি বা ভুলের কারণে সৃষ্ট ঝুঁকি ও ক্ষতি কমিয়ে আনা।
* নিরাপদ এবং মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জোরালো পদক্ষেপ গ্রহণ করা।

ওষুধ সেবনে সাধারণ কিছু ভুল ও এর ক্ষতিকর দিক:

* *কোর্স অসম্পূর্ণ রাখা:* দু'দিন ওষুধ খেয়ে একটু সুস্থ বোধ করলেই নিজে থেকে ওষুধ খাওয়া বন্ধ করে দেওয়া এক মারাত্মক ভুল। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্দিষ্ট সময় পর্যন্ত ওষুধ সেবন করা অত্যন্ত জরুরি। মাঝপথে কোর্স বন্ধ করলে জীবাণুগুলো আরও শক্তিশালী হয়ে ফিরে আসতে পারে এবং পরবর্তীতে সেই ওষুধ শরীরে আর কার্যকারিতা দেখায় না।
* *পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে ভুল ধারণা:* কিছু ওষুধের প্রভাবে শরীর কিছুটা দুর্বল বা অস্থির লাগতে পারে, যা মূলত শরীরের ভেতরের রোগের বিরুদ্ধে লড়াইয়ের একটি অংশ। এমন পরিস্থিতিতে চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজে থেকে ওষুধ সেবন বন্ধ করা অনুচিত। আপনার শারীরিক অনুভূতি সম্পর্কে চিকিৎসককে জানান; তিনি আপনার অবস্থা বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেবেন।
* *লক্ষণ বা অস্বস্তি এড়িয়ে অবস্থায় নতুন কোনো শারীরিক জটিলতা বা অস্বস্তি দেখা দিলে তা অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। শুধু প্রেসক্রিপশন নেওয়া নয়, সঠিক নিয়মে তা অনুসরণ করাই প্রকৃত সুস্থতার চাবিকাঠি।

সুস্থতার চাবিকাঠি:
ওষুধের পাশাপাশি স্বাস্থ্যকর জীবনযাপন, সুশৃঙ্খল রুটিন;যেমন সকালের পুষ্টিকর নাশতা অত্যন্ত জরুরি।
সুস্থতা একদিনের অর্জন নয়, প্রতিদিনের সঠিক অভ্যাসের ফল। সচেতন হোন, সুস্থ থাকুন।
আপনার আস্থায় স্বাস্থ্যসেবায় সবসময় পাশে রয়েছে MediAura Wellness Center.