👶 নবজাতকের প্রথম ২৮ দিন—সুস্থ ভবিষ্যতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়।
জন্মের পর প্রথম ২৮ দিন একটি শিশুর জীবনের সবচেয়ে সংবেদনশীল অধ্যায়। এই সময়ে সঠিক যত্ন, পুষ্টি এবং পরিচ্ছন্নতা শিশুকে সুস্থভাবে বেড়ে উঠতে সাহায্য করে এবং অনেক জটিলতা প্রতিরোধ করা সম্ভব।
মনে রাখুন— ১.জন্মের প্রথম ঘণ্টার মধ্যেই বুকের দুধ খাওয়ান।
২.শিশুকে উষ্ণ ও আরামদায়ক পরিবেশে রাখুন।
৩.শিশুকে স্পর্শ করার আগে অবশ্যই হাত পরিষ্কার করুন।
৪.নাভির স্থান পরিষ্কার ও শুকনো রাখুন, কোনো ঘরোয়া উপাদান ব্যবহার করবেন না।
৫. শিশুকে সবসময় চিৎ করে সমতল বিছানায় ঘুম পাড়ান।
৬.জন্মের পর নির্ধারিত টিকাগুলো সময়মতো নিশ্চিত করুন।
🚨 যদি শিশুর বুকের দুধ খেতে সমস্যা হয়, শ্বাসকষ্ট, জ্বর, অতিরিক্ত ঝিমুনি, খিঁচুনি বা শরীর/চোখ অতিরিক্ত হলুদ হয়ে যায়, তাহলে দ্রুত শিশু বিশেষজ্ঞের পরামর্শ নিন।
শিশুর সুস্থ জীবনের ভিত্তি গড়ে ওঠে এই প্রথম ২৮ দিনের যত্নের ওপর। সচেতন থাকুন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন এবং প্রয়োজন হলে বিশেষজ্ঞের পরামর্শ নিতে দেরি করবেন না।
#NewbornCare #NeonatalCare #BabyHealth #ChildHealth #Parenting #MediauraWellnessCentre